ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৫:৫৯

পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। তখন দেখলে মনে হয় যেন সমুদ্র। এই সড়ক দিয়ে প্রতিদিন পবিপ্রবির কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সড়কটির দুই পাশে ৫টি ব্যাংক, একাধিক এটিএম বুথ ও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তার করুণ দশার কারণে ক্রেতারা আসতে পারছেন না, ফলে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা।
ব্যাবসায়ী ফয়সাল মৃধা ও নেছার উদ্দিন জানান, এই রাস্তাটি খারাপ হ‌ওয়ার কারনে আমাদের দোকানে কাস্টমার আসে না, আমাদের বেচাকেনায় ধস নেমেছে। দোকানে যা বেচাকেনা হয় তা দিয়ে আমাদের ঘরভাড়া ও বিদ্যুৎ বিল দিতেই কষ্ট হয়ে যাচ্ছে।
পথচারী সোহাগ মৃধা বলেন, "দীর্ঘদিন ধরেই রাস্তাটির খারাপ অবস্থা। এই রাস্তাদিয়ে যাতায়াতের সময় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার।" 
অটোচালক জামাল বলেন, "এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে গাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা রোগী নিয়ে যাওয়া যায় না, যাত্রীরাও উঠতে চায় না।"
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, "দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি গেটের সামনে খুব খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে চলাচলের সময় ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও শিক্ষার্থীদের।"

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বলেন, "রাস্তাটির বিষয়ে আমরা অবগত। দ্রুত সংস্কারের জন্য এলজিইডি ও রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করছি খুব দ্রুতই কাজ শুরু হবে।"

এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হোক।

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি