ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৬:১

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ভিডিও কনফারেন্স, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের পর শান্তিগঞ্জ উপজেলায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। 

তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসাস হাবিব, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ মাসুম শেখ, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী কর্মকর্তা আতিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রবীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক, ইউএনও কার্যালয়ের নাজির আবু বক্করসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ