ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি ক্রয় আইন ও ই-জিপি নিয়ে বিসিআইয়ের প্রশিক্ষণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৬:৩৫

সরকারি ক্রয় আইন ও বিধিমালা এবং ই-জিপি  ব্যবস্থার কার্যপ্রণালি ও সুবিধা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

শনিবার ঢাকায় বিসিআইয়ের বোর্ড রুমে আয়োজিত কর্মশালায় বিসিআইয়ের সদস্য, সরকারি ক্রয়কাজে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

বিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রীতি চক্রবর্তী বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে বিসিআই নিয়মিত কাজ করছে। ই-জিপি ব্যবস্থার কারিগরি দিক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন ব্যবসায়ীদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহায়তা করবে।

কর্মশালার দুটি অধিবেশনে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব এস এম মঈন উদ্দীন আহম্মেদ।

তিনি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ই-জিপি ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করেন।

ই-জিপির মাধ্যমে কীভাবে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে হয় এবং এ ব্যবস্থায় সরকারি ক্রয় কার্যক্রম কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। তিনি রিসোর্স পারসন ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।

aliul / aliul

সরকারি ক্রয় আইন ও ই-জিপি নিয়ে বিসিআইয়ের প্রশিক্ষণ

তেলের দাম ও মূল্যস্ফীতিতে ফেডের সুদহার বাড়ানোর শঙ্কা

জ্বালানি-সংকটে তিন মাসের সর্বনিম্নে অবস্থানে পুঁজিবাজার

টানা তিন দফা কমে এবার বাড়ল স্বর্ণের দাম

সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখ কোটি টাকা

চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট

হঠাৎ চড়া সবজির বাজার

আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

চীনে রপ্তানি বাড়াতে বিসিসিআইর ছয় প্রস্তাব

সোনার দাম আরও কমলো

স্বস্তি ফেরেনি মাছ, মুরগি ও ডিমের বাজারে, বেকায়দায় নিম্নবিত্তরা

বৃষ্টির কারণে ফের বাড়ল সবজির দাম, বেগুন ১৪০ টাকা

বৃষ্টির কারণে ফের বাড়ল সবজির দাম, বেগুন ১৪০ টাকা