৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের ব্যবসা ও মুনাফার চিত্রে দুর্বলতা থাকলেও আবারও বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার প্রায় ৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের পরিচালনা পর্ষদ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করতে চায়। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এ প্রস্তাব বাস্তবায়িত হলে কোম্পানিটি মোট ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা নতুন মূলধন সংগ্রহের সুযোগ পাবে।
অথচ ২০২৫-২৬ অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৭ পয়সা। কোম্পানিটির ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা। এ অবস্থায় এত বড় অঙ্কের মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তা ও অর্থের ব্যবহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।
এর আগের কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৫ সালের ২৭মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দেয় সংস্থাটি। তখন কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল।
কমিশন তখন জানিয়েছিল, দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনায় প্রস্তাবটি বাতিল করা হয়েছে।
এর মাত্র কয়েক সপ্তাহ পর, ২০২৫ সালের ২২ জুন কোম্পানিটির ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে বিএসইসি। কোম্পানিটি ঋণ পরিশোধের জন্য ওই অর্থ সংগ্রহ করতে চেয়েছিল।
অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে মূলধন সংগ্রহের একাধিক উদ্যোগ নিয়েছে জিপিএইচ ইস্পাত। আগের দুটি প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পেলেও এবার আরও বড় অঙ্কের অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
aliul / aliul
ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি
৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত
সরকারি ক্রয় আইন ও ই-জিপি নিয়ে বিসিআইয়ের প্রশিক্ষণ
তেলের দাম ও মূল্যস্ফীতিতে ফেডের সুদহার বাড়ানোর শঙ্কা
জ্বালানি-সংকটে তিন মাসের সর্বনিম্নে অবস্থানে পুঁজিবাজার
টানা তিন দফা কমে এবার বাড়ল স্বর্ণের দাম
সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখ কোটি টাকা
চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট
হঠাৎ চড়া সবজির বাজার
আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন
চীনে রপ্তানি বাড়াতে বিসিসিআইর ছয় প্রস্তাব
সোনার দাম আরও কমলো