সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ
পাখির মতো মানুষ গুলি করে হত্যা এবং দেশের সম্পদ লুণ্ঠনের অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বুকে যদি সৎ সাহস থাকে তবে বিদেশে পালিয়ে না থেকে দেশে ফিরে আইনের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করুন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মূলত মেগা ডাকাতি চালানো হয়েছে এবং প্রতিটি অনিয়ম ও দুর্নীতির হিসাব এই দেশের মাটিতেই দিতে হবে। দেশের সচেতন মানুষ এখন বুঝতে পেরেছে যে, বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা উসকানির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে। তিনি আরও উল্লেখ করেন, ১/১১-এর পর থেকে শত জেল-জুলুম, গুম-খুন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই থেকে পিছু হটেনি। এরই ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে টিকতে না পেরে শেখ হাসিনা নিরাপদ মনে না করে দেশ ছেড়ে পালিয়েছেন।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ত্যাগী নেতাদের মূল্যায়ন প্রশ্নে নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে ডা. জাহিদ হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ হাসান প্রধান, জাসাস নেতা ইউনুস শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং সাবেক পৌর বিএনপি নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ