ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৩:৩১

নাটোরের গুরুদাসপুরে একটি  গোয়ালঘরের তালা ভেঙে  চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের ইউসুফ হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। মহিষ চারটির আনুমানিক মুল্য প্রায় ১২ লাখ টাকা।

স্থানীয়রা জানায়,  গতকাল রাত দশটার দিকে একটি পিকআপ ট্রাক এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তারা। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় চোরচক্রের সদস্যরা বাড়িতে প্রবেশ করে গোয়ালঘরের তালা ভেঙ্গে চারটি মহিষ নিয়ে যায়। ধারনা করা হচ্ছে মহিষগুলো ওই ট্রাকেই  নিয়ে গেছে চোরচক্ররা।  

এ ঘটনায় ইউসুফ হাজি বলেন, মহিষ চারটি বিক্রির জন্য বেশ কয়েকদিন যাবৎ ব্যাপারিদের সাথে কথা বলছিলেন। তারা চারটি মহিষ ১০ লাখ টাকা দাম বলেছে। ১২  লাখ টাকা হলে মহিষ ৪টি  বিক্র করবেন তিনি। হঠাৎ আমার  এতোবড় ক্ষতি হয়ে গেলো। তিনি আরোও বলেন,  প্রতিদিনের ন্যায় গতকালও মহিষগুলো পরিচর্যা  শেষে সন্ধায় বৈদ্যুতিক লাইট জালিয়ে গোয়ালঘরে তালা দেন তিনি। রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন তারা। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। গোয়ালঘরে একটি মহিষও নেই। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মহিষগুলোর সন্ধান পাওয়া যায়নি। প্রশাসনের নিকট  তিনি  চুরি হওয়া মহিষগুলো উদ্ধার ও চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনার জোড় দাবি  জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা চুরি হওয়া মহিষগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, গুরুদাসপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। যার ফলে চুরি ছিনতাই বেড়ে গেছে। চুরি ছিনতাই রোধে প্রশাসনকে কঠোর ভুমিকা পালন করতে হবে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  আব্দুল হান্নান বলেন, মহিষ চুরির বিষয়ে  অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া মহিষগুলো উদ্ধারে কাজ চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ