ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৩:৩২

ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের(এনআইডি) ছবি,ব্যক্তিগত ছবি ও মোবাইল নাম্বারসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে ইউপি সদস্য পদপ্রার্থী জাহানারা আক্তারের বিরুদ্ধে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় কয়েকজন নারী অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ছবি ও ব্যক্তিগত ছবি ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হচ্ছে। তবে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য এভাবে এনআইডির ছবি সংগ্রহের বিষয়টি নিয়ে তারা নিশ্চিত নন।

অভিযোগের বিষয়ে জাহানারা আক্তার বলেন, “আমার মা সুলতানা আহমেদ আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং জাতীয় পরিচয়পত্রের ছবি,ব্যক্তিগত ছবি ও মোবাইল নাম্বার নেওয়ার কথা বলেছেন। তাই আমি প্রায় ৫০ জনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে বাথুলীর শামীমের কাছে দিয়েছি। শামীম এগুলো সুলতানা আহমেদের কাছে দেবেন।”
এ বিষয়ে সুলতানা আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মিটিংয়ে আছি, পরে কথা হবে।”
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন বলেন, “আমাদের নিয়োগপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে ফ্যামিলি কার্ডের ডাটা সংগ্রহ করবেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র ও ছবি নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ভাবে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার