ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৩:৩৩

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়েছে সংগঠন দুটি।

এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যুর আগে তাঁর তীব্র আর্থিক সংকট, সার্ভিস বেনিফিট নিয়ে বিরোধ এবং তাঁর রেখে যাওয়া চিরকুটের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। তদন্তে কর্তৃপক্ষের কোনো অবহেলা বা বেআইনি আচরণের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দীর্ঘ কর্মজীবনের পর সাংবাদিকদের ন্যায্য সার্ভিস বেনিফিট প্রদানে টালবাহানা শাস্তিযোগ্য অপরাধের শামিল বলে মন্তব্য করেন তাঁরা।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দৈনিক সমকাল কর্তৃপক্ষ একইভাবে তাদের চট্টগ্রাম ব্যুরোর সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক রুবেল খানের আইনসঙ্গত সার্ভিস বেনিফিট পরিশোধেও দীর্ঘসূত্রতা করছে। ভুল চিকিৎসায় একমাত্র কন্যাসন্তান রাইফাকে হারিয়ে রুবেল খান যখন চরম বিপর্যয়ের মুখে ছিলেন, তখন তাঁকে অমানবিক উপায়ে চাকরিচ্যুত করা হয় এবং অদ্যাবধি তাঁর পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। অবিলম্বে তাঁর বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান নেতৃবৃন্দ।

সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা ও পেশাগত অধিকারের সুরক্ষায় বেতন-ভাতা ও চাকরিচ্যুতির ক্ষেত্রে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ