ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৩:৫১
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলায় রবিউল ইসলাম শেখ (রবি) (৫০) নামের এক জন নিহত হয়েছেন। এ সময় নিহত রবি এর সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ১২ সেপ্টম্বর শনিবার রাত ৯টা ৩০ মিনিট সময় আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল শেখ (রবি) উপজেলার বড়ভাগ গ্রামের সাত্তার শেখ এর পুত্র । নিহত রবি পার্শ্ববর্তী কাশিয়ানী বাজারে ব্যবসা করেন । নিহত রবি সঙ্গে থাকা আহত ব্যক্তিরা হলেন বড়বাগ গ্রামের মোক্তার বিশ্বাস (৫৩), হৃদয় শেখ (২২) ও লিটন খান (৪২)। আহত দেরকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, কাশিয়ানী বাজার থেকে রবি ও তিনজন এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মাসুদুজ্জামান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত জুন মাসে গ্রাম্য বিরোধের কারনে একই গ্রামে সুমন শেখ নামে কুপিয়ে হত্যা করেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ