পায়রা বন্দর-কুয়াকাটা ও সামুদ্রিক সম্পদ কাজে লাগিয়ে বরিশালকে এগিয়ে নেওয়ার আহ্বান
পায়রা বন্দর, কুয়াকাটা, সামুদ্রিক মৎস্যসম্পদ ও পর্যটনসহ বরিশাল বিভাগের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা।
শুক্রবার জাতীয় সংসদের ডি এল হলে বরিশাল ডিভিশনাল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘আগামীর বরিশাল: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রধান আলোচক ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ও নিজাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিনসহ বরিশাল বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল ডিভিশনাল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত। সংগঠনের সাধারণ সম্পাদক সানবির রুপল অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আয়োজক কমিটির আহ্বায়ক কাজী জেবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম এবং কার্যনির্বাহী সদস্য নাজিয়া আফরিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচিত জাতীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।
পায়রা বন্দরকে ঘিরে নতুন সম্ভাবনা
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের কারণে বরিশাল দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। বিশেষ করে পটুয়াখালীর পায়রা বন্দরকে কেন্দ্র করে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে এ অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
কুয়াকাটায় পর্যটনের অপার সম্ভাবনা
সেমিনারে কুয়াকাটার পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত পর্যটন অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা, আবাসন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে কুয়াকাটা দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।
সামুদ্রিক সম্পদ রপ্তানিতে গুরুত্ব
বরিশাল উপকূলের বিশাল সামুদ্রিক মৎস্যসম্পদকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আহরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে দেশ-বিদেশে রপ্তানির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। তাদের মতে, সামুদ্রিক মাছ ও অন্যান্য সম্পদ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে, অন্যদিকে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, বরিশালের কৃষি, মৎস্য, পর্যটন, শিল্প ও বন্দরকেন্দ্রিক অর্থনীতিকে একই উন্নয়ন পরিকল্পনার আওতায় আনতে হবে। সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সুযোগ তৈরি করতে হবে।
সাংবাদিকদের উদ্যোগের প্রশংসা
বরিশালের সম্ভাবনা নিয়ে জাতীয় পর্যায়ে এমন একটি সেমিনার আয়োজন করায় বরিশাল ডিভিশনাল সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা। তারা বলেন, বরিশালের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনার থেকে বরিশাল বিভাগের উন্নয়নে সমন্বিত, বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে বরিশালকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান