কচাকাটা থানায় ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল পালিয়ে যায়। ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী সুপার মুনতাসির মামুন মুন।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত জয়নালের কাছ থেকে ৪০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। তবে দুর্গম চরাঞ্চল ও যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। নারায়ণপুর যেন ইয়াবার স্বর্গরাজ্য হয়ে পড়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক জয়নালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন রাতে কচাকাটা থানার গাবতলা বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান