ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ভীষ্মদেব মন্ডল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৩:৫৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মো. শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, ত্রুীড়া সম্পাদক বাবুল হোসেন ও দৈনিক কালবেলার মুকসুদপুর প্রতিনিধি মাসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা আরও উন্নত ও সুন্দর করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের হয়রানি কমানো এবং হাসপাতালের সার্বিক পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। উল্লেখ্য ডা: ভীষ্মদেব মন্ডল গত-২০ আগষ্ট তারিখে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর পূর্বে তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ