“অফ সিজনেও” ভোক্তার চাহিদা মেটাচ্ছে কাটিমন আম, ফলন ও দামে খুশি কৃষক
আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া কিংবা ফজলি জাতের প্রধান মৌসুম শেষ হলেও আমের রাজধানীখ্যাত নওগাঁর বাজারে এখন রাজত্ব করছে বারোমাসি কাটিমন আম। আশ্বিনের দোরগোড়ায় এসেও জেলার সর্ববৃহৎ আমের মোকাম সাপাহারে সারি সারি ভ্যানে কাটিমন আম বেচাকেনায় যেন ভরা মৌসুমের আমেজ বিরাজ করছে। অসময়ে ভালো ফলন এবং চড়া দাম পাওয়ায় কৃষকদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি অফ-সিজনে টাটকা ও মিষ্টি আম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা।
সরেজমিনে সাপাহার বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই দূর-দূরান্ত থেকে ভ্যান ও ছোট যানে করে আম নিয়ে আসছেন চাষিরা। সাধারণ সময়ে এই সময়ে আমের বাজার ফাঁকা থাকার কথা থাকলেও বাজারে মণপ্রতি কাটিমন আম ৬ হাজার থেকে ৭ হাজার বা তারও বেশি টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি খুচরা দর দাঁড়াচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। চাষিরা জানান, বছরে দুই থেকে তিনবার ফলন পাওয়া এবং বাজারে অন্য জাতের আম না থাকায় এই আমের চাহিদা এখন তুঙ্গে। বড় বড় বাগানে সারা বছর পরিচর্যা ও ফসল তোলার সুযোগ থাকায় স্থানীয় কৃষি শ্রমিকদেরও স্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নওগাঁ জেলায় এ বছর ২৫৫ হেক্টর জমিতে কাটিমন আমের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ১৯০ হেক্টর। এর মধ্যে কেবল সাপাহার উপজেলাতেই চাষ হচ্ছে ১৫০ হেক্টর জমিতে। এছাড়া পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলাতেও বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ছে এই জাতটি। চলতি অফ-সিজনে হেক্টর প্রতি ১২ থেকে ১৫ টন ফলন হিসেবে জেলায় প্রায় ৩ হাজার ৮২৫ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কাটিমন জাতের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো চাষিরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফল সংগ্রহ করতে পারেন। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে এই আম দেশের নামিদামি সুপারশপ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। চাষিদের নিয়মিত পরামর্শ ও কারিগরি প্রশিক্ষণ দেওয়ায় দিন দিন এ জাতের বারোমাসি আম চাষে আগ্রহ বাড়ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান