ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এবং এলাকার উন্নয়ন, কল্যাণ ও দোয়া কামনায় তিলাই ইসহাকিয়া ক্বিরাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে এ ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ও নসিহত পেশ করেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি ইসলামের মৌলিক শিক্ষা, আল্লাহর প্রতি আনুগত্য, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং নৈতিক ও আদর্শিক জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। এ সময় দেশবরেণ্য ওলামায়ে কেরামও উপস্থিত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বক্তারা মুসলমানদের দৈনন্দিন জীবনে কোরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন, নামাজের প্রতি গুরুত্বারোপ, সৎ ও নৈতিক জীবনযাপন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই ভূরুঙ্গামারী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। সন্ধ্যার পর মাঠটি মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। ওয়াজ-নসিহতের পাশাপাশি আয়োজিত হালকায় জিকিরে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ধর্মীয় আবহ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। পরে দেশ ও জাতির কল্যাণ, এলাকার উন্নয়ন, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘ সময় ধরে চলা ওয়াজ মাহফিল ও হালকায় জিকির রাত সাড়ে ১২টার দিকে শেষ হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied