ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৪:২

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার করা ১০ বাংলাদেশি যাত্রীকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। তবে এ ঘটনায় একই গ্রামের আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মোঃ ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অপর ১১ জন পানিতে পড়ে নিখোঁজ হন। পরে আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বাখেরআলী ও ফরিদপুর বিওপি কমান্ডারকে ফোনে জানান, নৌকাডুবির ঘটনায় ১০ জন বাংলাদেশি যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিএসএফ সদস্যরা। এদিকে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) প্রয়োজনীয় উদ্যোগ নেয়। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি ও বিএসএফের খান্দুয়া ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত আনা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃতদের তাদের নিকটাত্মীয় মোঃ ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর (বকরী পাড়া) গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকৃতরা হলেন—মোঃ রাসেল (২৬), মোঃ ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মোঃ ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২) ও তার ২০ দিন বয়সী শিশু সন্তান, সানাউল্লাহ (৯) এবং আল আমিন (৯)। তবে একই গ্রামের মোঃ মোস্তফা (৬০), পিতা-মৃত আলতাব হোসেন, এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধারে সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ