কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
কুতুবদিয়ার মানুষের কাছে ভোর মানেই যেন নতুন এক আতঙ্কের নাম। সকালে ঘুম থেকে উঠেই প্রায়শই শুনতে হয় কোনো না কোনো শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু সংবাদ। রোববার সকাল সাড়ে ৭টায় দ্বীপবাসীকে তেমনি এক হৃদয়বিদারক খবরের মুখোমুখি হতে হলো। এবার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আইমন নামের মাত্র দুই বছর বয়সী এক শিশু।
নিহত আইমন উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খুইল্যার পাড়া গ্রামের বাসিন্দা খোকনের মেয়ে। সকালে অসাবধানতাবশত বাড়ির কাছের জলাশয়ে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দ্বীপের বাসিন্দাদের প্রশ্ন-আর কত? পানিতে পড়ে শিশুমৃত্যু রোধে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে মাঝে মধ্যেই মাঠপর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রকল্প পরিচালনা করতে দেখা যায়। তবে এত আয়োজন ও প্রচারণার পরও কেন কমছে না এমন অকাল মৃত্যুর মিছিল?
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রচলিত সচেতনতামূলক ব্যবস্থার বাইরে গিয়ে এখন আরও গভীর গবেষণা ও কার্যকরী টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি। শুধু উপদেশ বা প্রচারণায় সীমাবদ্ধ না থেকে-পুকুর ও জলাশয় বেষ্টনী নিশ্চিত করা, শিশুদের জন্য নিরাপদ সামাজিক ডে-কেয়ার ব্যবস্থা করা এবং অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার মতো বাস্তবমুখী কৌশল প্রয়োগ না করলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান