সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার দুপুর ১টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সভাপতি মীর কুতুবুল আলম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহহার সিদ্দিক কামরুল, রামানন্দ খাজুরা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তোহা শেখ, মিজানুর রহমান প্রমুখ।
এ সময় স্থানীয় ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান