ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৪:৭
বরিশালের গৌরনদীতে খালের পাশে অবৈধ স্থাপনা রেখেই তরিঘরি করে খাল পূনঃখনন শেষ করা হয়েছে। খালের পাশে অবৈধ স্থাপনা থাকায় পূন:খননের সুফল নিয়ে শংঙ্কা দেখা দিয়েছে জনমনে। 
উপজেলা প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় সরিকল ও বাটাজোর ইউনিয়নের ১০ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প দুইটি বাটাজোর ও সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। 
জানা গেছে, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার কার্যক্রম নিষিদ্ধ বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ফারুক মোল্লা কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে করানোর কথা থাকলেও পানির মধ্যে ভেক্যু মেশিন দিয়ে খাল পূনঃখনন করা হয়েছে। প্রশাসনের নিরব ভূমিকায় খালের পাশে অবৈধ স্থাপনা রেখে দায়সারা ভাবে পূনঃখনন কাজ শেষ করা হয়েছে। খালের পাশে অবৈধ স্থাপনা থাকলেও তা যেন দেখেও না দেখার ভান করছে প্রশাসন। অবৈধ স্থাপনা অপসারনে প্রশাসনের রহস্যজনক ভূমিকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ এটাকে অবৈধ স্থাপনা নির্মানকারীদের সঙ্গে সমঝোতা হিসেবে দেখছেন। 
অপরদিকে স্থানীয়দের অনেকেই অভিযোগ করেছেন, তরিঘরি করে কাজ সম্মন্ন করায় নিয়মানুযায়ী খাল পূন:খনন করা হয়নি। খালের গভীরতা কম হওয়ায়, আগরপুর প্রধান খাল থেকে সাকোকাঠি সুইচগেট পর্যন্ত খালের মুখে চারশ’ ফুটের মধ্যে কাঁচা-পাকা অবৈধ স্থাপনা থাকায় এবং বাটাজোর এলাকায় খালের দক্ষিণ পাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা কারনে সঠিক ভাবে পূনঃখনন করা যায়নি। যে কারনে সুফল নিয়ে শংঙ্কা দেখা দিয়েছে। 
নাম প্রকাশ না করে খালপাড়ের একাধিক বাসিন্দারা অভিযোগ করেছেন, খাল পূন:খননের সময় সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খাল পূন:খননের সময় এসব গাছ কেটে নেওয়া হলেও রহস্যজনক ভাবে কোন ব্যবস্থা নেয়নি প্রশাস।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ