নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ৭নং পশ্চিম ষোলশহর নাজিরপাড়া এলাকায় নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জামেয়ার জুলুস ময়দানে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন,আদর্শ ও মানবতার শিক্ষার ওপর আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অদ্য ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখ সকাল ৬.৩০ টা হতে সুন্দর ও সুষ্ঠুভাবে তাবরুক বিতরণ শুরু হয়।
নাজিরপাড়া মডেল সমাজের সভাপতি মঈনউদ্দিন চৌধুরী খোকা বলেন,নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে। এ আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রায় ১০ হাজার মানুষের তাবরুকের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাড়ে তিনশ অসহায় মানুষের জন্যও তাবরুকের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ও মানবিক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।
এ সময় অনুষ্ঠানে নাজিরপাড়া মডেল সমাজের সাধারণ সম্পাদক,মিনহাজ মোঃ শাকিল,অর্থ সম্পাদক,মোহাম্মদ তাহের শাহ, জানে আলম সর্দার, শামসুল আলম সর্দার, মাহাবুব আলম সর্দার,মুহাম্মদ শাহজাহান,সুজা উদ্দীন খালেদ,এনামুল হক (ইনু),মোহাম্মদ ইলিয়াছ,মুহাম্মদ নজরুল ইসলাম,মোহাম্মদ কামরুল ইসলাম রাজেস,ইকবাল উদ্দিন আহমেদ,আদনানুল হক,শওকত আলী মানিক,মোহাম্মদ বেলাল উদ্দিন,শওকত, মোহাম্মদ মহিউদ্দিন জুয়েল,মোহাম্মদ আলী (নেজাম), গিয়াস উদ্দিন,ওয়াহিদুল আলম,মোঃ ইউসুফ আলী,মোহাম্মদ ফারুক,নঈম উদ্দীন,মোঃ সেলিম,জাহেদুল, আরিফ উদ্দিন মিন্টু,ইরফানুর রহমান মুন্না,মোহাম্মদ আলী,মফিজুর রহমান,শফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান