শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ঐতিহ্যবাহী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মিলনকে ঘিরে শনিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
দিনব্যাপী এ আয়োজনে স্মৃতিচারণ, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও পুরোনো দিনের স্মৃতিচারণে ফিরে যান শৈশবের নানা স্মৃতিতে।
দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মিশকাত আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. জালাল উদ্দীন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ, প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, আখতারুজ্জামান বাবলু ও আলমগীর বাবু প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পটিয়ার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বিদ্যালয়ের সঙ্গে অসংখ্য মানুষের শৈশব ও আবেগ জড়িয়ে রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে বিদ্যালয়ের উন্নয়ন ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে।”
তিনি বলেন, পটিয়াকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে।
এনামুল হক এনাম আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করা যায় না। শিক্ষার মান, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রয়েছে।
তিনি প্রাক্তন শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা, মেধা ও সামর্থ্য কাজে লাগিয়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে পটিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি পুরোনো সহপাঠীদের সঙ্গে ছবি তোলা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, ১১২ বছরের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার করা এবং বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাই পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান