মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ লাকি কুপন ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে লাকসামের মুদাফফরগঞ্জ বাজারের স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুদাফফরগঞ্জ বাজারে উত্তরা ব্যাংকের নিচে অবস্থিত শোরুমের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ক্রেতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে মার্সেলের বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য দিয়ে তৈরি প্ল্যাকার্ড নিয়ে ব্র্যান্ড পার্টির নিয়ে বাজারে প্রচারণামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
লাকি কুপন ড্রয়ের মাধ্যমে মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মার্সেল ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ওয়াশিং মেশিন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি মার্সেল এলইডি টিভি দেওয়া হয়। এছাড়া ব্লেন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক আয়রন, ফ্যান, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির স্বত্বাধিকারী মো. আহসান উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রশিদ।
মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল জব্বার সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান ও আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট কোম্পানির এরিয়া প্রতিনিধি, বিক্রয় কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লাকি কুপন ড্র শেষে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ক্রেতারা এ আয়োজনকে ব্যতিক্রমী ও ক্রেতাবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ক্রেতারা জানান, স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারি থেকে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পণ্য কিনছেন। পণ্যে কোনো সমস্যা হলে দ্রুত সার্ভিস ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান উল্লাহ বলেন, “গ্রাহকের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। মানসম্মত ও আসল পণ্য সরবরাহের পাশাপাশি আমরা বিক্রয়-পরবর্তী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। কোনো গ্রাহকের পণ্যে সমস্যা হলে দ্রুত কোম্পানির সঙ্গে সমন্বয় করে সমাধানের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
অতিথিরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। উন্নত সেবা, বিক্রয়-পরবর্তী সহযোগিতা এবং উৎসবকেন্দ্রিক ক্রেতাবান্ধব আয়োজনের মাধ্যমে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারি স্থানীয় ক্রেতাদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করার পাশাপাশি ক্রেতা ও প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান