ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
জনপ্রত্যাশা পূরণে শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরকে সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌরশহরের দরিরামপুরস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ।
সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী, সহকারী সেক্রেটারি মুফতি মাহদী হাসান তালুকদার প্রমূখ।
বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক ডা. মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি দলের ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল