দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিনজন রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার দুজন হলেন মো. মোক্তার হোসেন ভূঁইয়া (৬৩) ও মো. মনির হোসেন (৫১)। মোক্তার হোসেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে উপজেলার জুরানপুর এলাকা থেকে মোক্তার হোসেন ভূঁইয়াকে এবং একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকারগাঁও এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় রিয়াদ হোসেন (২৪) ও শামীম মিয়া (৩০), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আল আমিন ও মো. জাকির হোসেন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত কাশেম (৫০), মো. সুমন মিয়া (৩২) ও ফারুক (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই রবিউল ইসলাম, এসআই ইসমাইল হোসেন, এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই মো. সেলিম মিয়াসহ পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান