সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
এক সময়ের যোগাযোগের বাতিঘর ‘ডাক বিভাগ’ আস্থা সংকটে পড়েছে। সেবার মান নিন্ম পর্যায় গিয়ে ঠেকেছে বিধায় সরকারি কিছু নথিপত্রের আদান-প্রদান ও সঞ্চয়পত্র সংক্রান্ত কর্মকান্ড ছাড়া মানুষ ডাক বিভাগ থেকে মুখ ফিরিয়ে বেসরকারি বিভিন্ন কুরিয়র সার্ভিসে ঝুকে পড়েছে। নেপথ্যে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন সেবা গ্রহীতারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ঝুঁকিপূর্ণ শাখা পোস্ট অফিসে চলছে কার্যক্রম। স্বাধীনের পর বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে রাজস্ব খাতে নেওয়া হলেও পোস্ট অফিসে কর্মরত কর্মচারীরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছেন। আজও তাদের ভাগ্য বদল হয়নি।
সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত ‘রানার’ কবিতায় উঠে আসা রানারদের সেই ক্লান্তিকর নিষ্ঠুর জীবন সংগ্রামের পথ আজও শেষ হয়নি। নাম মাত্র সম্মানি ভাতা দিয়েই চলছে তাদের জীবন-জীবিকা। ভাগ্য বদলে কর্মরত কর্মচারীরা আন্দোলন সংগ্রাম উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার করেও দাবী পূরণ নিয়ে বছরের পর বছর ভাগ্য নিয়ে ছিনি মিনি খেলা হচ্ছে বলে অভিযোগ কর্মরত কর্মচারীদের।
যশোরের মনিরামপুরে শাখা পোস্ট অফিসে কর্মরত কর্মচারীদের সাথে কথা বলে এসব চিত্র উঠে আসে। উপজেলার ৪২ টি শাখা পোস্ট অফিসের সিংহভাগ ভবনের জীর্ন-শীর্ন ভগ্নদৃশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার চিত্র ফুটে উঠেছে। এসব অফিসের কোনটিতে সামান্য বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ছে আবার কোনটির দেওয়ালে ফাঁটলসহ খসে পড়ছে পলেস্তারা।
বাংলাদেশ গ্রামীন ডাক কর্মচারী পরিষদ (রেজি-২০৩১) যশোর জেলার সাধারন সম্পাদক ইকবাল হোসেন আকাশ ক্ষোভের সাথে বলেন, জেলার ২শ’ ৪৯ টি শাখা পোস্ট অফিসে ৫শ’ ৫৩ জন কর্মচারী রয়েছেন। সকাল ৯টা গতে বিকেল ৩টা পর্যন্ত একটানা দায়িত্ব পালন করে পাস্ট মাস্টার মাসে ৪ হাজার ৪শ’ ৬৬ টাকা, পিওন ৪ হাজার ৩শ’ ৫৪ টাকা এবং রানার ৪ হাজার ১শ’ ৭৭ টাকা সম্মানি পান। এই টাকা দিয়েই পরিবার-পরিজনরে মুখে দু’বেলা-দু’মুঠো খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এসময় তিনি আবেগ-আপ্লুত কন্ঠে অভিযোগের সুরে বলেন, এররপরও বছরে কর্মচারীদের কল্যাণ তহবিলের জন্য ৫শ’ টাকা কেটে নেওয়া হয়। অথচ তাদের কোন কর্মচারী অসুস্থ্য কিংবা মৃত্যুবরণ করলে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ধর্ণা দিলেও টাকা পাওয়া যায়না। এক বুক আশা নিয়ে অনেকেই এ পেশায় যোগ দিয়ে ভবিষ্যত অন্ধকারনা দেখে চাকরি ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। কিন্তু যারা ভাল কিছুর আশায় বছরের পর বছর ধরে আকঁড়ে আছেন, জীবন সায়াহ্নে রোগাক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন। দাবী আদায়ে গেলো বছর এবং চলতি বছরের ৬ জুলাই হতে একটানা ১৩দিন ধর্মঘট ও কলম বিরতির মত কর্মসূচী পালন করা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার করা হয়।
যশোর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ হাসানুজ্জামান ও পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব, খুলনা) কবির আহমেদ দ্বয়ের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার মোবাইল করা হলেও তারা রিসিভ করেননি। পরে ক্ষুধেবার্তা দিয়ে সাড়া না পাওয়ায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস