আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied