বকশীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিকের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ
জামালপুরের বকশীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিকের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে। বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তার ব্যক্তিগত অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জানা গেছে, মেরুরচর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গত দুই বছর আগের পাকা ব্রিজটি এবারের বন্যায় ভেঙে যায়। বিকল্প কোনো ব্রিজ না থাকায় মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছিল। এমন খবর পেয়ে ঢাকা থেকে ছুটে যান চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দুকুর রহমান সিদ্দিক। সেখানে গিয়ে তিনি মানুষের খোঁজখবর নেন এবং সাঁকো তৈরির জন্য ২০ হাজার টাকা প্রদান করেন। অনুদান পেয়ে খুশি সেখানকার স্থানীয় জনগণ।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন- আবু সাইদ, কামরুজ্জামান মিষ্টার, আসিফ খন্দকার, রতন মিয়া, সাখাওয়াত হোসেন, কালু মণ্ডল, জাকারিয়া, আমিরুল প্রমুখ।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত