পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র (৩০) অবশেষে সন্ধান মিললো। কুষ্টিয়া জেলার রূপপুর পারমাণবিক এলাকায় পদ্মা নদীতে ভাসছে রকি'র নিথর মরদেহ। এমন হৃদয় বিদারক দৃশ্যে ঝিনাইদহ জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র পরিবার, রাজনৈতিক সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীগণ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এক ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হন ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি ও তার দু'জন সঙ্গী। নিখোঁজের পর একের পর এক উদ্ধার অভিযান পরিচালিত হয় প্রশাসনের উদ্যোগে। সেসময়, ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র সাথে নিখোঁজ হওয়া বাকি দু'জন-কে উদ্ধার করতে সক্ষম হয় ট্রলারে থাকা সঙ্গীরা। কিন্তু, রকি'র আর ঘরে ফেরা হলো না! নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পরে কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদীর মোহনা সংলগ্ন রূপপুর পারমাণবিক এলাকার আকাতের ঘাটে ভেসে উঠলো তাঁর প্রাণহীন নিথর মরদেহ।
নিহত ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার মৃত হাছান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।
উদ্ধার হওয়া অন্য দু'জন হলেন- ঝিনাইদহের শৈলকূপার একই এলাকার বিদ্যুৎ আলীর ছেলে মো. লিটন (৩৮) এবং কুষ্টিয়ার আরাপাড়া এলাকার ওহাব (৪৫)।
নৌ-পুলিশ ও উদ্ধার হওয়া দুজন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলা ঘাট থেকে প্রায় ১২০ জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে বেড়ানোর উদ্দেশ্যে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে যান। মাজার এলাকা ঘুরে তারা রাতে ট্রলারে করে ফিরছিলেন। এমন সময় ট্রলারটি পাকশীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ৪ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে ট্রলারে থাকা রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। পরে, ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে সক্ষম হলেও রকি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। মাঝরাত পর্যন্ত অভিযান চালিয়েও রকির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালেও তাকে উদ্ধারে অভিযান পরিচালিত হয়।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ট্রলার থেকে পড়ে তিনজন নদীতে নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজকে নিখোঁজ রাকিবুজ্জামান রকি'র লাশ ভেসে ওঠার পরে উদ্ধার প্রক্রিয়া ও সনাক্তকরণের কাজ চলছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত