ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৪:২৩

বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের প্রায় ১৬হাজার  লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।  গোপঁন খবরের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’ নামের মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ড । এ সময় অভিযানকারীরা সবুরের গোডাউনে ৭৮ ব্যারেলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। দীর্ঘদিন ধরে সবুর অপরিশোধিত এ তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে কোষ্টগার্ডের কাছে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী  এ তথ্য নিশ্চিত করে বলেন গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্টগার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দ তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হয়েছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্ত্তি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য এর আগেও র‌্যাবের অভিযানে সবুরের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল জব্দ হয়েছিল।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত