জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
পিরোজপুরের জিয়ানগরে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী মো. শাহারিয়া শুক্কুর সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর ৫ নম্বর ওয়ার্ডের তাকওয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহারিয়া শুক্কুর সিকদার উত্তর চন্ডিপুর এলাকার মৃত আবুল হোসেন সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহারিয়া শুক্কুর সিকদারকে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান কোঁচড় থেকে সবুজ পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়। জিয়ানগর থানার এসআই মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম, এএসআই মুরাদ, এএসআই ওহিদুজ্জামান এবং কনস্টেবল সুমন ও মামুন অভিযানে অংশ নেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহারিয়া শুক্কুর সিকদারকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ইয়াবাসহ শুক্কুর সিকদার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান