ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৪:৩৬

কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় শনিবার (১২ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন স্থানে একযোগে ৫০টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ২১ জন মাদক ব্যবসায়ী ও ৭৯ জন মাদকসেবীসহ মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার (Summary Trial) করা হয়েছে। পরে আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ