ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৪:৩৭

পুলিশের সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লালমনিরহাট জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ ও আহ্বান জানান।

লালমনিরহাট জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ আকবর আলী মুন্সী।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংক্রান্ত মতামত তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় সভায় লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন সুমাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত