ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৪:৪৬

রাজশাহীর গোদাগাড়ীতে পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানা পিলার উপড়ে ফেলা, যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া এবং দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকারের দাবিতে গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. তাজিমুল হক।

জিডির অভিযোগ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুইপাড়া মৌজায় হোল্ডিং নং-৪৩, জে.এল. নং-২০২, দাগ নং-৭০৩ ও ৭১১ এবং বিএস খতিয়ান নং-৫১৫-এর অন্তর্ভুক্ত প্রায় ১৯ দশমিক ০৪ শতাংশ জমিতে প্রায় ৫০ বছর আগে একটি পাকা বাড়ি নির্মাণ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি ওই সম্পত্তির একাংশ পৈতৃক সূত্রে লাভ করেন এবং পরবর্তীতে দলিল নং-৫২৮০ মূলে অবশিষ্ট অংশ ক্রয় করেন। তার দাবি অনুযায়ী, জমিটির খাজনা ও নামজারি বর্তমানে তার নামেই রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার সেখানে বসবাস করে আসছেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, গত ২৮ আগস্ট রিফাতুল্লাহ মন্ডল সুরুজের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমির সীমানা নির্ধারণী পিলারগুলো উপড়ে ফেলে এবং বসতবাড়ির প্রধান দরজার সামনে ইটের দেয়াল নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন।
অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী মো. তাজিমুল হক বলেন, “জমিটি আমার পৈতৃক ও বৈধভাবে ক্রয় করা সম্পত্তি। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। আমার নামে খাজনা ও নামজারি রয়েছে। কিন্তু রিফাতুল্লাহ মন্ডল সুরুজ ও তার লোকজন জোরপূর্বক আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। সীমানা পিলার তুলে ফেলা হয়েছে এবং ঘরের দরজার সামনে দেয়াল তুলে যাতায়াতের পথ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জানমালের নিরাপত্তা চাই।”

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সীমানা পিলার তুলে ফেলা এবং যাতায়াতের পথ বন্ধের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে।”

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ