ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের ( IQAC) উদ্যোগে “Induction Workshop for Newly Recruited Faculty Members” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ড. শাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালা উদ্বোধন করেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শ্রেণিকক্ষে পাঠদানের দক্ষতা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, আচরণবিধি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কেও ধারণা লাভের জন্য নবীন শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা থাকেনা। তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করা প্রয়োজন। বিভিন্ন প্রশাসনিক সেকশন থেকে সেবা নেওয়ার পদ্ধতি সম্পর্কেও শিক্ষকদের স্পষ্ট জ্ঞান থাকা দরকার। নিজেদের লেকচার নোট আপডেট এবং কোর্স ডিজাইন আধুনিকায়নের মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বিভিন্ন বিভাগের ৫৮ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান