দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
পটুয়াখালীর দুমকী উপজেলার সরকারি জনতা কলেজ চত্তর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।
জানাগেছে, শনিবার (১২সেপ্টেম্বর) বিকেলে নবম শ্রেণীর এক শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যায় পর দিন রোববার স্কুলের বন্ধুদের দেখাতে নিয়ে যায়। টিফিন টাইমে এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুমকী থানা পুলিশ কার্তুজটি উদ্ধার করে।
নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান বলেন, 'আমি মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরের দিন এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজটি(বুলেট) উদ্ধার করে নিয়ে যায়।'
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্তুজটি(বুলেট) উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা গেছে এটি মেশিনগানের কার্তুজ। এটি কিভাবে এখানে এলো সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied