তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। দেশ টিভির লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সমবায় সমিতিটির নানা অনিয়ম তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই মামলা দায়ের করা হয়েছে। এটি অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও সাংবাদিকদের হয়রানির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি। তিনি বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অনিয়মের কারণে কিছু প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণেই আজ প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস আর রতন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা বা ভয়ভীতি দেখানোর যেকোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ মেনে নেবে না। সত্য প্রকাশের কারণে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
প্রেস ক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন তাঁর বক্তব্যে বলেন, একটি স্বার্থান্বেষী মহল স্বাধীন সাংবাদিকতার গতি থামিয়ে দিতে নানা অপতৎপরতায় মেতে উঠেছে। এদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। এছাড়া সিনিয়র সাংবাদিক গকুল রায় তাঁর বক্তব্যে বলেন, পেশাদার সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করা নামধারী হলুদ সাংবাদিকদের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে অনতিবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং জেলায় সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি