ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৩-৯-২০২৬ বিকাল ৬:৫

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রী থাকা অবস্থায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের সিদাম মাঝির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তারিক সিকদার। পরে ওই নারীকে ধর্মান্তরিত করে মুসলিম করা হয় এবং তার নাম রাখা হয় মিম আক্তার। এরপর তারিক সিকদার তাকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তারিক সিকদারের হাতে স্ত্রী মিম আক্তার নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাফিছুর রহমানের তত্ত্বাবধানে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন, ওসি তদন্ত মো: মতিয়ার মোল্লা এসআই রাসেলসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় নিয়ে আসেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ