সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
সাভারে চাঁদা না দেওয়ায় একটি ইন্টারনেট ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। এসময় নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর ভাঙ্গা ব্রীজ দক্ষিণপাড়ার "ভিআইপি ইন্টারনেট" নামক প্রতিষ্ঠানে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ অপু মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় মানিকের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার প্রতিষ্ঠানে হামলা চালায়।
তিনি বলেন, "চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার প্রতিষ্ঠানের মনিটর, পিসি, প্রিন্টার ও আমার মোবাইল ফোন ভাংচুর করে। প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে আমাকে ও আমার কর্মচারী ইমরান, রায়হান, মিলন ও ইমনকে মারপিট করে জখম করে। এক পর্যায়ে অফিস থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
পরে আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় অপু মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন: মানিক, সফুর উদ্দিন, মনির হোসেন মনু, ইমন, হিয়া, নিয়র, রিতা ও নাবিলা। সবার বাড়ি সাভারের নালিয়াশুর, যাদুরচর ও হেমায়েতপুর এলাকায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর