মাগুরায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা
মাগুরা সদর উপজেলায় গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (১৪ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা এলজিইডি এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম. ওয়াহিদুজ্জামান কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব তুলে ধরে বলেন, কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকার অংশ। এটি সামগ্রিক উন্নয়নে সহায়তা করার পাশাপাশি প্রধান জনবসতি,গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে প্রয়োজনীয় ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে।তিনি বলেন, গ্রামীণ সড়ক ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন ও অগ্রাধিকার নির্ধারণে সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রধান স্টেকহোল্ডার হিসেবে উপস্থিত ইউনিয়ন প্রশাসক ও চেয়ারম্যানদের কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান নির্বাহী প্রকৌশলী।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার কর্মশালায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা প্রকৌশলী শোয়ের মোহাম্মদ। কর্মশালায় জিআইএস স্পেশালিস্ট মো. মাহফুজ হোসেন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।কর্মশালায় গ্রামীণ সড়কের বিদ্যমান অবস্থা, সংযোগব্যবস্থা, গুরুত্ব ও ব্যবহার বিবেচনায় নিয়ে ‘কোর রোড নেটওয়ার্ক’ চিহ্নিত করার পাশাপাশি সড়কগুলোর অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, জিআইএস-ভিত্তিক তথ্য ব্যবহার করে গ্রামীণ সড়কের একটি কার্যকর মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হলে ভবিষ্যতে সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পরিকল্পিতভাবে অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে। এতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন আরও গতিশীল হবে।
কর্মশালায় এলজিইডির কর্মকর্তা, প্রকৌশলী, সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও অংশীজনরা উপস্থিত ছিলেন। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান