ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ২:৫৩

রাজশাহী গোদাগাড়ী উপজেলার চাঁদলাই রেলওয়ে ক্রসিংয়ের গেটকিপার জসীম উদ্দীনের বিরুদ্ধে  ২৭ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পশ্চিম) রাজশাহী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের এসলাম বিশ্বাসের ছেলে। 

আর অভিযুক্ত জসিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নারায়ণপুরের বাসিন্দা হলেও তিনি বর্তমানে রাজশাহীর তানোর উপজেলা বনকেশর এলাকায় বসবাসরত এবং গোদাগাড়ী উপজেলার চাঁদলাই রেল ক্রসিংয়ে  গেটকিপার হিসেবে কর্মরত। 

অভিযোগপত্রে তোফাজ্জল হোসেন উল্লেখ করেন, জসীম উদ্দীনের সাথে তার ব্যাবসায়ীক সম্পর্কের কারণে তাঁর কাছ থেকে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ২৭ লাখ ৪৮ হাজার টাকা নেন। টাকা নেওয়ার সময় নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধের প্রতিশ্রুতিও দেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে জসীম উদ্দীন ২৪ আগস্ট ২০২৬ তারিখের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কেশরহাট এসএমই/কৃষি শাখার ছয়টি চেক দেন। পরে ওই চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় (Insufficient Fund) চেকগুলো প্রত্যাখ্যাত হয়।

অভিযোগকারি দাবি করেন, গত ২৭ আগস্ট ব্যাংক থেকে ছয়টি চেকই ‘চেক রিটার্ন মেমোরেন্ডাম-সহ ফেরত দেওয়া হয়। এতে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযোগকারী বাংলাদেশ রেলওয়ের কাছে বিষয়টি তদন্ত করে জসীম উদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত এসব বিষয়ে গেটকিপার জসীম উদ্দীন মুঠফোনে টাকার বিষয়টি স্বীকার করে জানান, তোফাজ্জলকে একাধিকবার বসার জন্য বলা হয়েছে, কিন্তু সে বসতে রাজি হন নি।

এ বিষয়ে রেলওয়ে পশ্চিমের প্রধান প্রকৌশলীকে মুঠোফোনে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ