ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরকান্দি এলাকায় এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজনে প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষু সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ ও রেজিস্ট্রেশন কার্যক্রম ভাতাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজসেবা কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করতে ভাতাভোগীদের কাছে সরাসরি বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জানে আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ইউপি সদস্য সোনাজউদ্দীন প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান