পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের সঞ্চিত সবকিছুই শেষ করেছেন। নিঃস্ব নগেনের পক্ষে নিজের চিকিৎসার খরচ ও পরিবারের ব্যয় বহন করা এখন কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার পূর্ব নাওডাঙ্গা গ্রামের মৃত পরবা চন্দ্রের ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত নগেন চন্দ্র বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। নগেনের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা জানান, অসুস্থ নগেন ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতকে অধ্যয়ন করেন। পরিবারের সম্পত্তি বলতে শুধু থাকার ভিটেবাড়ি। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে নগেনের সব শেষ হয়ে গেছে। সংসারের খরচ, ছোট মেয়ের পড়াশোনা চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় চালানো এখন সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। নগেনের পরিবারের সদস্যরা জানান, সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে নগেনের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। নগেনকে চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ/নগদ:০১৯২০৯৩৮২০৬।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied