রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
কখনো ভূমিহীন মানুষের অধিকার আদায়ে, কখনো নারীর ক্ষমতায়নে, আবার কখনো প্রান্তিক মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘নিজেরা করি’। অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বরকে সামনে রেখে দীর্ঘদিনের সেই পথচলার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার এবং স্থানীয় পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগের কথা উঠে আসে।
অনুষ্ঠানে শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজের পিছিয়ে থাকা মানুষের কথা বলার সুযোগও তৈরি হয়। ভূমিহীন নারী-পুরুষের অধিকার, নারীর অংশগ্রহণ, সামাজিক বৈষম্য কমানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
ভূমিহীন নেতা মো. রহমত আলীর সভাপতিত্বে এবং মো. আবু হাসেমের সঞ্চালনায় বক্তব্য দেন নিজেরা করি সংস্থার রায়গঞ্জ অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সাইফুল ইসলাম আলাল, রেজাউল করিম খান, সাংবাদিক দীপক কুমার কর, ভূমিহীন নেত্রী খোদেজা বেগম, নারগিস বেগম, রিনা বেগম, রফিকুল ইসলাম ও আব্দুস সামাদ জামিলসহ অনেকে। অনুষ্ঠানে নিজেরা করি সংস্থার ৪৫ বছরের কর্মসাফল্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক দীপক কুমার কর। প্রবন্ধে দীর্ঘ সময় ধরে প্রান্তিক ও অধিকারবঞ্চিত মানুষের সঙ্গে সংগঠনটির কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অধিকার, অর্থনীতি, সামাজিক বৈষম্য ও জীবন-জীবিকার প্রশ্ন। তাই মানুষের সমস্যার সমাধানে তাদের নিজেদেরও সংগঠিত ও সচেতন হয়ে ভূমিকা রাখা প্রয়োজন।
ভূমিহীন নারী নেত্রীরা বলেন, আগে অনেক নারী নিজেদের অধিকার ও সমস্যার কথা প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করতেন। সংগঠিত হওয়ার মধ্য দিয়ে তাঁরা এখন নিজেদের কথা বলার পাশাপাশি অন্য নারীদেরও সচেতন করছেন। এতে পরিবার ও সমাজে নারীদের অংশগ্রহণও বাড়ছে।
অনুষ্ঠানে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। ফুলজোড় নদী রক্ষায় ‘জল জননীর আর্তনাদ’ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকের মাধ্যমে নদী ও পরিবেশের সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে পরিবেশ, কৃষি, জীবিকা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোও ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে সংগঠনের নেতাকর্মী, ভূমিহীন নারী-পুরুষ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied