ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে। সরকারের ছয় মাসে সরকার সব ধরনের সমস্যা নিরসনে কাজ করছে। রাষ্ট্র ব্যবস্থায় ধরা পচনের চিকিৎসা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভা দুপুর পর্যন্ত চলমান ছিলো। সেখানে আইনমন্ত্রী সকলের কাছে থেকে অভিযোগ শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান আরো বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরা কারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেয়া হচ্ছে। মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাড়াতে হবে। এছাড়া বিগত ১৭ বছরে আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখানে মানবতাবিরোধী অপরাধ বেড়েছে। এ সরকারের বয়স ছয় মাস। এ সরকারকে আবর্জনা পরিস্কার করার জন্য সময় দিতে হবে। তবে রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে, সে পচনকে চিকিৎসা দেয়ার চেষ্টা করা হচ্ছে। ছয় মাসে সাংস্কৃতিক পরিবর্তন আনা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া খুলনার রুপসা ঘাট বিষয়ে তিনি বলেন, রুপসা ঘাটে মানুষের সাথে পন্য গেলে বাড়তি অর্থ দেয়া লাগে। এটা বন্ধ করার জন্য জেলা প্রশাসণকে আগামীকাল থেকে মোবাইল কোর্ট রাখার জন্য পরামর্শ দেন মন্ত্রী।

এ মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য,  বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ