ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:৭

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে এক সুধি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মো. কামরুজ্জামান স্ট্যালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম মন্ডল, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ, গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লুৎফর রহমান ঠান্ডু, অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সুবাস চন্দ্র পাল, অভিভাবক প্রতিনিধি মোঃ মাসুদ রানা প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে কেবল শিক্ষকরাই নন, অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয় ও অভিভাবকের যৌথ প্রচেষ্টাই পারে শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে।
​প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান সংগ্রামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ