ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ
ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার টু গফরগাঁও পাকা রাস্তার কানিহারী ইউনিয়নের তিরখী মোড় সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি চালক জসিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হয় ও সিএনজির ৫ জন অজ্ঞাত যাত্রী আহত হয়েছে।
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকাল সাড়ে ১২টার দিকে কালির বাজার টু গফরগাঁও পাকা রাস্তার কানিহারী ইউনিয়নের তিরখী মোড় সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত অজ্ঞাত ২জন মহিলা ও ৩ জন পুরুষ হয়। এলাকাবাসি ও উপজেলা ফায়ারসার্ভিস
সহযোগিতায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ত্রিশাল থানা এস আই মো: জাকিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনা স্থানেই সিএনজি চালক নিহত হয় এবং আহত অন্য যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল