ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানা ঘেরাও, সরকারি স্থাপনা ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুছাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার জাফরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর একদল লোক নবীনগর থানা ঘেরাও করেন। পুলিশের অভিযোগ, ওই সময় প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ লোক দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি স্থাপনা ও মালামাল ভাঙচুর করেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর নবীনগর থানায় মামলা করা হয়। মামলার এফআইআর নম্বর ১৭। এতে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মিলন মিয়া বলেন, মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আবু মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। জামিনে মুক্তি পেলে তাঁর আত্মগোপনে যাওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আবু মুছাকে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে তাঁর জামিনের বিষয়ে আদালতের আদেশ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আবু মুছা জাফরপুর গ্রামের বাসিন্দা। তিনি ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে করা মামলার অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে তাঁর বা পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, থানা ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় আবু মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ