ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
অভিনব কায়দায় করা গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন,আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান