ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:১৩

মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার বন্ধ, মাদরাসা শিক্ষার অবদান তুলে ধরা এবং মাদরাসা পরিচালকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দাউদকান্দির আল-মদিনা মাদরাসায় গৌরীপুর প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ, দাউদকান্দি, কুমিল্লার উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা মনির হুসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক। মাদরাসা শিক্ষার অবদান নিয়ে বক্তব্য রাখেন মাওলানা নাজির মাহমুদ। মাদরাসা পরিচালনার ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা মিজানুর রহমান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাওলানা নজরুল ইসলাম মাইজদী। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা নজির আহম্মদ কাশেমী।
বক্তারা মাদরাসা শিক্ষা নিয়ে বিভ্রান্তিকর বা অপপ্রচারমূলক বক্তব্য পরিহার করে মাদরাসা শিক্ষার ইতিবাচক ভূমিকা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে মাদরাসা পরিচালকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস আহসানুল্লাহ। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ