ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:২০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭৭নং বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিদ্যালয়টিতে গত কয়েক বছরে ১২ বার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় বিদ্যালয়ে চুরির এ ঘটনা ঘটে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান গাজী দেখতে পান, বিদ্যালয়ের সব কক্ষের তালা ভাঙা এবং দরজা খোলা। পরে কক্ষগুলোতে ঢুকে দেখা যায়, কোনো কক্ষেই বৈদ্যুতিক ফ্যান নেই। দুর্বৃত্তরা বিদ্যালয়ের আলমারিও ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে বলে জানান তিনি। চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টিতে বারবার চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার চুরির ঘটনা ঘটলেও স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা বারবার বিদ্যালয়টিকে টার্গেট করছে। স্থানীয়রা বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ