ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ৩:২২

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গরু চারা খাওয়া নিয়ে দ্বন্দ্বে তোতা মিয়া (৪০) মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে  তাঁর মৃত্যু হয়। আজ সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় নিয়ে আসবে বলে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তোতা মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নেট মৃত আসজ জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় তোতা মিয়ার গরু প্রতিবেশী রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে কাঁধে করে ধান বহনের সূচালো লম্বা 'বারবাঁশ' দিয়ে তোতা মিয়ার মাথায় ও শরীরে আঘাত করে রবি মিয়া। এ সময় মাটিতে পড়ে গেলে ওই বারবাঁশের সূচালো অংশ তোতা মিয়ার বুকে ঢুকিয়ে দেন রবি। এতে তোতা মিয়া গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। প্রথমে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার অবস্থার অবনতি হলে তোতা মিয়াকে মমেক হাসাপাতালে রেফার করেন চিকিৎসক।  রাত সাড়ে ৯টার দিকে মমেক হাসাপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সসদ্য পলাশ মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় হাওর থেকে নিয়ে আসার সময় তোতা মিয়া গরু গিয়ে রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে। তখন রাগে রবি মিয়া গিয়ে তোতা মিয়ার পেপে গাছ কেটে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। পরে রবি মিয়া ধান পরিবহনের দুইপাশ সূচালো বারবাঁশ দিয়ে তোতা মিয়ার মাথানও শরীরে আঘাত করেন। একপর্যায়ে বারবাঁশের সূচালো অংশ দিয়ে তোতা মিয়ার বুকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তোতা মিয়াকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোববার তার অবস্থার অবনতি হলে মমেক হাসাপাতালে রেফার করা হয়। পরে সেখানেই তোতা মিয়ার মৃত্যু হয়। তাঁর ধারণা- সূচালো অংশ বুকে বিদ্ধ হওয়ার কারণেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ করে। আজ বিকালে ময়মনসিংহে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে আসবে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিবে বলে জানিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছে।  তাকে ধরতে চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ